চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ২১:৫৩ পিএম
বৃহত্তর চট্টগ্রাম সমিতি ‘ক্যুইবেক কানাডা’র আয়োজনে বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। কানাডার মনিট্রয়লের নেচার সেন্টারে দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইলিয়াস ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন সিকদার ও নওশাদ চৌধুরী মিটু। কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং মন্ট্রিয়ল ও আশপাশের শহর থেকে এসে প্রবাসী চট্টগ্রামবাসী এই মিলনমেলায় যোগ দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি পেলে রপ্তানি ও আমদানি কার্যক্রম আরও বেগবান করা সম্ভব।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ইঞ্জিনিয়ার এ হেলাল, গোল্ডেন স্পন্সর নাদির হামিদ ও রিয়াজ হামিদ ছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা আবু ইউনুস সুজন, আ স ম ইসমাইল, মো. আলী জিন্নাহ, মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব, মো. দিদারুল মোস্তফা, আবসার উদ্দীন চৌধুরী, মো. শাহজাহান, মো. নুরুল আবসার, মো. দিদারুল আলম প্রমুখ।