প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ২১:১৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম রূপকার ও বিভাগটির অধ্যাপক রোবায়েত ফেরদৌসের বাবা ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৪ জুলাই) জামালপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
মৃত্যুকালে ফজলুর রহমানের বয়স হয়েছিল ৯২ বছর। সরিষাবাড়ী হাই স্কুলের ইংরেজি ও ইতিহাসের শিক্ষক ছিলেন তিনি।
তার দুই মেয়ে ও (রোবায়েত ফেরদৌস) এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।