× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সরকারের শাসনামলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ২০:৩০ পিএম

এ সরকারের শাসনামলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের লোকদের এমনভাবে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো, এর বিচার কোথায়? আমি দৃঢ়ভাবে জানাতে চাই বিচার এগিয়ে যাচ্ছে। আমাদের শাসনামলেই এসব হত্যাকাণ্ডের বিচার হবে।

সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গত ১৫ বছর যে ফ্যাসিস্ট শাসন হয়েছে, মানুষ সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আপনাদের যে আত্মত্যাগ এখানে ২২ জন শহীদ হয়েছে এবং সাড়ে তিনশ মানুষ আহত হয়েছে। এখানে মামলাগুলোর তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি চেষ্টা করুন ৫ আগস্টের আগে অভিযোগপত্র দেওয়ার জন্য। তারা জানিয়েছেন অনেক মামলায় তারা অভিযোগপত্র দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘অনেকে বলেছে ফ্যাসিস্টদের শক্তি মামলা করেছে এলাকায় যেতে দিচ্ছে না। আমি ডিসি ও এসপি সাহেবকে অনুরোধ করব আপনারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবেন।’

উপদেষ্টা বলেন, ‘আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম, কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা