মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ২১:৩৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫ ২১:৩৭ পিএম
প্রবা ফটো
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে নিহতের ছোট বোন। এসময় তাদের মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
মৃত নীলা আক্তার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। সে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
নিখোঁজ নীহা আক্তার তারই ছোট বোন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসে প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ব্রহ্মপুত্র নদের ভাঙন রক্ষায় দক্ষিণ চরটেকি এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। সেখানে প্রতিদিন ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে যায়। আজ বিকেলে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকা থেকে দুইসহ ওই বেড়িবাঁধে ঘুরতে যান নীপা আক্তার। নৌকায় ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় নীপা আক্তার উদ্ধার হলেও বড় মেয়ের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে ছোট মেয়ে ১৭ বছরের নীহা।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডুবুরি দল পাঠিয়েছি। উদ্ধার কার্যক্রম চলছে।