× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় ব্যবসায়ীদের ২ কোটি টাকা নিয়ে সেলস প্রতিনিধি লাপাত্তা

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ২১:২৩ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৫ ২১:৫৩ পিএম

ভোলায় ব্যবসায়ীদের ২ কোটি টাকা নিয়ে সেলস প্রতিনিধি লাপাত্তা

ভোলায় তিন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন মোবাইল কোম্পানি রিয়েলমির টেরিটরি সেলস ম্যানেজার এহসান কবির (২৯)। টাকা নিয়ে উধাও হওয়ায় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। এ ঘটনায় তারা ভোলা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (১১ জুলাই) সকালে ভোলার মহাজনপট্টি এলাকায় হোটেল গ্র্যান্ড হলিডেতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী ব্যবসায়ীরা এ অভিযোগ করেন।

তিন ব্যবসায়ীর পক্ষ থেকে ওবায়েদুর রহমান জানান, এহসান কবির খুলনার রূপসা উপজেলার তিলক গ্রামের মো. কবির শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রিয়েলমির টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে ভোলা জেলায় কর্মরত ছিলেন। সেলস ম্যানেজারের সঙ্গে পরিচয় প্রায় তিন বছরের। রিয়েলমির বিভিন্ন মডেলের মোবাইল সরবরাহের আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম অর্থ নেন এহসান কবির। বিসমিল্লাহ টেক প্রোপাইটর ওবায়েদুর রহমান, শায়লা মোবাইল প্রোপাইটর মো. শাহজাদা আখন্দ, এবং রাফিন টেলিকম প্রোপাইটর মো. মোসলেহ উদ্দিনসহ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে কৌশলে এই বিপুল অর্থ হাতিয়ে নেন। তিনি তার ব্যক্তিগত এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা নেন। টাকা নেওয়ার পর থেকেই সময়ক্ষেপণ শুরু করেন এহসান। মোবাইল বা টাকা না দিয়ে অবশেষে গত ৫ জুলাই বেলা ১১টার পর থেকে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে দেন এবং কোনোভাবেই আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আমাদের ব্যবসার সমস্ত পুঁজি সে নিয়ে গেছে। আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করি। এখন টাকা না পেলে আমাদের পথে বসতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. শাহজাদা আখন্দ, মো. মোসলেহ উদ্দিনসহ অন্যান্য ভুক্তভোগীরা।

ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা