চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১৭:১০ পিএম
ছবি সংগৃহীত
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কেইপিজেডের জান্ট এক্সেসরিজে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর মো. মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, শুক্রবার পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়ে। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।
এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।