× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে করোনায় যুবকের মৃত্যু

যশোর অফিস

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১৬:৫৬ পিএম

যশোরে করোনায় যুবকের মৃত্যু

যশোরে করোনায় আক্রান্ত হয়ে ফয়সাল আকবর নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ই জুলাই) সকালে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত ফয়সাল আকবর জেলার চৌগাছা উপজেলার বাদে খানপুর গ্রামের মাস্টার লিয়াকত আলীর ছেলে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সালের শশুর নজরুল ইসলাম বলেন, ফয়সাল ঢাকায় চাকরি করতেন। সম্প্রতি সেখানে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকার সাভারে চিকিৎসা দেওয়া হয়। সেখানে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে যশোরে নিয়ে কিছুদিন বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে ফের তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ইবনে সিনায় পরীক্ষা করে তার ফুসফুসে ক্ষতের উপসর্গ পাওয়া যায়। এরপর ৫ জুলাই তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

সেখানকার চিকিৎসকরা জানান, সেখানে ফয়সালের করোনা শনাক্ত হয়েছিল। এতে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা