চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ২৩:২০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫ ২৩:২০ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ তল্লাশিতে আমদানি নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। গত বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা এয়ার এরাবিয়ার ০৬১ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন তারা। বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিন যাত্রী হলেন- ফেনী সদর উপজেলার মো. রিপন, ছাগলনাইয়ার মজিবুর রহমান ও তাজুল ইসলাম। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় পণ্য আটক করে তিন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিমানবন্দর সূত্রে জানা যায়, এয়ার এরাবিয়ার ফ্লাইটে মো. রিপন, মো. মজিবুর রহমান এবং মো. তাজুল ইসলাম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় এনএসআই টিম, কাস্টমস, এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্স তাদের ব্যাগেজ তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন বিদেশি সিগারেট, ৭টি মোবাইল হ্যান্ডসেট এবং ১টি ল্যাপটপ পেয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৯০ হাজার টাকা।