× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ২২:২৫ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৫ ২২:৩১ পিএম

নওগাঁয় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ প্রশাসনের কর্মকর্তা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর এই স্মৃতিস্তম্ভের ডিজাইন করেছে। নওগাঁ গণপূর্ত বিভাগ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ করছে। আশা করি, আগামী ৫ আগস্টের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে এবং সেদিন এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। 

তিনি আরও বলেন, ৫ আগস্ট কী হয়েছিল, ২৪-এর গণঅভ্যুত্থানে কারা শহীদ হয়েছিলেন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের যে গল্প, নতুন প্রজন্ম এই স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে জানতে পারবে। এ ছাড়া শহীদ পরিবারের সদস্যরা প্রতি বছর স্মৃতিস্তম্ভের মাধ্যমে তাদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে পারবে। উল্লেখ্য জুলাই গণঅভ্যুত্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নওগাঁর ৯ জন প্রাণ হারিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা