× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ২০:১৭ পিএম

রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়ায় এক দিনমজুর যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. রাসেল। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুন হওয়া রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসেছিলেন।  বিকালে মোবারক আলী টিলা এলাকায় একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে পাশের ধানি জমিতে ফেলে রেখে চলে যায়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, নিহতের শরীরে একাধিক শটগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে আশপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। ঘটনাটি তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা