× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁর সাপাহারে দেশীয় আম শিল্পের বিকাশে নতুন দিগন্তের সূচনা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১৯:৩৫ পিএম

নওগাঁর সাপাহারে দেশীয় আম শিল্পের বিকাশে নতুন দিগন্তের সূচনা

উত্তরের খাদ্যভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’। আগামী ১৮ ও ১৯ জুলাই নওগাঁর সাপাহার উপজেলায় আয়োজিত এ উৎসব দেশীয় আম শিল্প, কৃষক ও উদ্যোক্তাদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। 

‘আসুন সাপাহারের রুপালি আমের স্বাদ ছড়িয়ে দেই দেশ-বিদেশে’Ñ এই প্রতিপাদ্য নিয়ে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করছে জেলা প্রশাসন।

ফেস্টিভ্যালে থাকছে আম প্রদর্শনী, বিক্রয় স্টল, আম দিয়ে তৈরি খাবারের আয়োজন, আমচাষিদের প্রোফাইল ও অনলাইন মার্কেটিং প্লাটফর্মের তথ্যসমৃদ্ধ স্টল। ক্রেতারা বিশেষ ছাড়ে আম কিনতে পারবেন এবং তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশ-বিদেশে পাঠানোর সুবিধাও থাকছে।

উৎসব ঘিরে আয়োজন করা হয়েছে ১০০ জন অংশগ্রহণকারীর জন্য প্রশিক্ষণ কর্মশালা। এতে আম উৎপাদন, রোগবালাই প্রতিরোধ, বাজারজাতকরণ এবং রপ্তানি প্রসঙ্গে আলোচনা করবেন কৃষি ও বাজার বিশেষজ্ঞরা। পাশাপাশি উন্মুক্ত সেমিনারে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে নওগাঁর আমের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। প্রতিদিন বিকালে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, গত ১০ বছরে নওগাঁয় আম চাষে নীরব বিপ্লব ঘটেছে। এবার এ উৎসব দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও নওগাঁর আমের পরিচিতি বাড়াবে।

চলতি মৌসুমে জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। আম্রপালি, নাকফজলি, ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি, কাটিমন, গৌড়মতি, বারি-৪ সহ দেশি-বিদেশি ১৬ প্রজাতির আম এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, নওগাঁর ব্র্যান্ড এখন আম। অথচ কিছু অসাধু ব্যবসায়ী নওগাঁর আমকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নামে বিক্রি করছে। ফলে নওগাঁর আমের প্রকৃত পরিচিতি নষ্ট হচ্ছে। ব্যবসায়ীদের দৃষ্টি কাড়তে এবং দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে নওগাঁর আমের সুখ্যাতির সুনাম আরও প্রসারিত করতে এমন মেলার আয়োজন করা।

তিনি আরও জানান, সাপাহার বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম আমবাজার হিসেবে পরিচিতি পেয়েছে। স্থানীয় শিল্পে আমের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও প্রকৃত আমচাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই উৎসবের মাধ্যমে শুধু আমের বাজার নয়, আমচাষিরাও যেন ন্যায্য মূল্য পান, সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে।

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান বলেন, ধানের পর আমই হচ্ছে নওগাঁর দ্বিতীয় প্রধান ফসল। জেলার সাপাহার, পত্নীতলা, পোরশা, ধামইরহাট, নিয়ামতপুর উপজেলার প্রধান বাণিজ্যিক ফসলে পরিণত হয়েছে আম। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে নওগাঁর আম। নওগাঁর নাকফজলি আম ইতোমধ্যেই পেয়েছে জিআই সনদ। আম্রপালি আমের স্বাদ ছড়িয়ে পড়েছে কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে। এমন উৎসব শুধু আম শিল্প নয়, নওগাঁর সামগ্রিক অর্থনীতি ও উদ্যোক্তা তৈরিতেও বড় ভূমিকা রাখবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা