× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলে

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১৫:১১ পিএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলে

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে বরগুনার পাথরঘাটা উপজেলার এফবি সাইকুল নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা জেলেদের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, এখনও ৩ জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

নিখোঁজ জেলেরা হলেন- পাথারঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা নামক এলাকার আবাসনের বাসিন্দা কবির হিয়ালী (৪৫) ও সোহাগ (৩০)। এবং কাঠালতলী ইউনিয়নের বাসিন্দা গোপাল চন্দ্র (৪০)।

খোঁজ নিয়ে জানা যায়, সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল নামে একটি ট্রলার গত মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারটিতে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন। তবে ওই ট্রলার থেকে ডুবে গিয়ে নিখোঁজ হওয়া বাকি ৩ জেলেকে উদ্ধার করতে পারেনি তারা।  

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ট্রলার ডুবির ঘটনাটি আমারা জানতে পেরেছি। নিখোঁজ তিন জেলেকে উদ্ধারের জন্য দুটি ট্রলার গেছে। তবে সমুদ্রে আবহাওয়ার অবস্থা ভালো না থাকায় কোথায় এ ঘটনা ঘটেছে তা নির্ণয় করাটাই মুশকিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা