× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় ঝুঁকিপূর্ণ ব্রিজের নিচ দিয়ে চলছে বাল্কহেড

মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২১:০৯ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৫ ২১:১৫ পিএম

মেঘনায় ঝুঁকিপূর্ণ ব্রিজের নিচ দিয়ে চলছে বাল্কহেড

কুমিল্লার মেঘনার ভাওরখোলা মধ্যপাড়ার একটি পুরনো ব্রিজের নিচ দিয়ে বালুবোঝাই বাল্কহেড চলাচলের সময় আটকে যায়। অনেকদিন ধরে ভারী নৌযান চলাচল করায় সেতুর কয়েকটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে ফের একটি বাল্কহেড আটকে গেলে তা স্থানীয়দের নজরে আসে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্কহেডটি জব্দ করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেঘনা থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

জানা যায়, অভিযুক্ত সাগর হোসেনকে সরকারি স্থাপনা ক্ষতি করার অভিযোগে জরিমানা করা হয়। পাশাপাশি তাকে সতর্ক করা হয় ভবিষ্যতে এমন কাজ না করার জন্য। 

সাগরের ভাষ্য অনুযায়ী, বাল্কহেডটি নরসিংদীর মরিচাঘাট এলাকা থেকে মেঘনার শিবনগর কবরস্থানের দিকে যাচ্ছিল। প্রায় ৬০ ফুট দৈর্ঘ্যের ব্রিজের নিচ দিয়ে চলাচলের সময় বাল্কহেডটি আটকে যায়, এতে সেতুর নিচের অংশে আরও ক্ষতি হয়।

ভাওরখোলা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, এই ব্রিজের পিলার আগে থেকেই দুর্বল হয়ে পড়েছে। বেশ কয়েক বছর ধরে এর নিচ দিয়ে ইট, বালু ও সিমেন্টবোঝাই ট্রলার চলাচল করে আসছে। একাধিকবার ধাক্কায় পিলার ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ছাড়া সেতুটির সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ব্রিজের নিচ দিয়ে সব ধরনের ভারী ট্রলার ও বাল্কহেড চলাচল স্থায়ীভাবে বন্ধ করার দাবিও জানিয়েছেন তারা।

লুৎফুন নাহার শারমীন বলেন, সরকারি স্থাপনার ক্ষতি কোনোভাবেই বরদাশত করা হবে না। নিয়ম লঙ্ঘন করে বারবার সেতুর নিচ দিয়ে ভারী যান চলাচল চলতে পারে না। আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছি। ভবিষ্যতে এই ব্রিজের নিচ দিয়ে যেকোনো বড় ধরনের মালবাহী নৌযান চলাচল করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা