× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জাপুরে চুরির অভিযোগে অটোচালককে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২১:০০ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৫ ২১:১৯ পিএম

মির্জাপুরে চুরির অভিযোগে অটোচালককে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চুরির অভিযোগে ফালু মিয়া (৫০) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। ফালু মিয়া ওই গ্রামের জলিল মিয়ার ছেলে। 

স্থানীয়দের অভিযোগ, ফালু মিয়াকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত জিয়ারত মৃধাকে পুলিশ আটক করেছে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত জামুর্কী গুচ্ছ গ্রামের জিয়ারত মৃধা অটো রিকশা ভাড়ার ব্যবসা করেন। ফালু তার একটি অটো ভাড়ায় চালাতেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনো এক স্থান থেকে ছিনতাইকারীরা ফালু মিয়াকে মাইক্রোবাসে তুলে অটোরিকশা নিয়ে চম্পট দেয়। পরে তাকে মারধর করে কিছুদূর নিয়ে ফেলে রাখে। বিষয়টি ফালু মিয়া বাড়িতে গিয়ে জিয়ারতকে জানান। কিন্তু জিয়ারত তা বিশ্বাস না করে তার বিরুদ্ধে চুরি করে অটো বিক্রির অপবাদে মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ডেকে নিয়ে মারধর করেন। পরে রাতে ফালুর মৃত্যু হয়। এ সময় ঘরেরে আড়ার সঙ্গে গামছা ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে চালানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে গতকাল সকালে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ জিয়ারত মৃধাকে আটক করেছে। ফালু মিয়ার স্ত্রী বিউটি বেগম বলেন, তার স্বামী জিয়ারত মৃধার অটো ভাড়ায় চালাতেন। মঙ্গলবার অটোটি ছিনতাই হয়। বিষয়টি জিয়ারতকে আমার স্বামী জানিয়েছেন। জিয়ারত তা বিশ্বাস না করে দুই লাখ টাকা দাবি করেন। সন্ধ্যায় আমার স্বামীকে ধরে নিয়ে বেদম মারধর করায় প্রাণ হারায়। আমি স্বামীর খুনের বিচার চাই। 

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জিয়ারত মৃধাকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা