× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবি শিক্ষার্থী আসিফের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১১:০৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা পর কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে সমিতিপাড়ার সৈকত এলাকা থেকে উদ্ধার করা হয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ।

বুধবার সকাল ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া সংলগ্ন সমুদ্রতীরে মরদেহটি ভেসে ওঠে। নিখোঁজের স্থান হিমছড়ি সমুদ্র সৈকত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে পাওয়া গেছে আসিফকে।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) ভোরে সমুদ্রস্নানে নামলে চবির তিন শিক্ষার্থী—আসিফ আহমেদ, অরিত্র হাসান ও সাদমান রহমান সাবাব নিখোঁজ হন। এর মধ্যে আজ দ্বিতীয় জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ অরিত্র হাসান।

সাবাবের মরদেহ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বাড়ি ঢাকার মিরপুরে। আসিফ ও অরিত্র দুজনেই বগুড়ার সন্তান।

বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে গতকাল মঙ্গলবার সকালে হিমছড়ি জাদুঘর এলাকার বিচে এই দুর্ঘটনার শিকার হন তিন শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ শিক্ষার্থীদের সহপাঠী সূত্রে জানা যায়, তাঁরা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন। সোমবার রাতে হিমছড়ির উদ্দেশে বের হয়ে রাতে সেখানে অবস্থান করেন। পরে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা বিচে নামেন। তারপর একে একে সাবাব ও আসিফের মরদেহ পাওয়া গেলেও অরিত্র এখনও নিখোঁজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা