× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে পাহাড়ধসের ঝুঁকি: বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ১৭:৫০ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৫ ১৭:৫২ পিএম

সরেজমিন পরিদর্শনে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রবা ফটো

সরেজমিন পরিদর্শনে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রবা ফটো

টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে পার্বত্য খাগড়াছড়িতে। এরই মধ্যে জেলা সদরের শালবনসহ কয়েকটি এলাকায় পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এসব এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সরেজমিন পরিদর্শন করে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এসময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সচেতন থাকার আহ্বান জানান।

তিনি বলেন, প্রাণ আগে, পরে সব কিছু। ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা পরিবারগুলোকে অনুরোধ করছি, বৃষ্টির সময় দয়া করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যান। আমরা সেখানে খাবার, বিশুদ্ধ পানি ও থাকার পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি।

পরিদর্শনের সময় আশ্রয়কেন্দ্রগুলোর প্রস্তুতিও ঘুরে দেখেন জেলা প্রশাসক।

তিনি জানান, প্রতিটি আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার, শিশুদের জন্য দুধ, ওষুধ এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপত্তারব্যবস্থা রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা