× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

বাসের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫ ১৫:৫৩ পিএম

বাসের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি যাত্রীবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৮ জন আহত হন

রবিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ভাঙ্গামুখী লেনের শিবচরের পাঁচ্চর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

প্রত্যক্ষর্দশী ও আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় শিবচরের পাঁচ্চর গোলচত্বরে এলে ইতালী এক্সপ্রেসের অপর একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় স্টার পরিবহনের সামনের অংশ ও ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ। আহত হন বাসের অন্তত ৮ জন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ইতালী এক্সপ্রেসটি পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে চলে গেছে। আর ঘাতক স্টার পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পালিয়ে গেছে বাসের চালক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা