× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারও নেই : গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২২:৩৭ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২২:৪৭ পিএম

বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারও নেই : গয়েশ্বর

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে উদ্ধার করুন। এ ছাড়া বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারও নেই।

শনিবার (৫ জুলাই) বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন।

‎সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। তিনি আরও বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।

‎সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির য্গ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টারসহ স্থানীয় বিএনপি নেতারা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা