× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোষ্ঠীদ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল ছাত্রদল নেতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২১:০৫ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২১:০৭ পিএম

নিহত সোহরাব মিয়া।

নিহত সোহরাব মিয়া।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নে চাতলপাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহরাব চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ–সাধারণ সম্পাদক। তিনি চাতলপাড় ইউনিয়নের মোল্লা গোষ্ঠীর কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চাতলপাড় ইউনিয়নের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বিচার শালিসের মাধ্যমে কিছু বিরোধ নিষ্পত্তিও হয়েছে। সবশেষ শনিবার দুপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষই দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর একজন নিহত হন এবং উভয় পক্ষের অন্তন্ত ৩০ জন আহত হন। আহতদের অনেকেই নাসিরনগর না গিয়ে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের মধ্যে মোল্লা গোষ্ঠীর তিনজন নেয়ামুল মিয়া, বাবুল মিয়া সুরাফ মিয়াকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।  

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, দুই গোষ্ঠীর দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারি শুরু হয়। একজন নিহত হয়েছে। লুটপাটের ঘটনা ঘটেছে। বন্ধ রয়েছে পুরো বাজার। মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর চাতলপাড় বাজারের প্রায় পাঁচ শতাধিক দোকানঘর বন্ধ হয়ে গেছে।

উল্টা গোষ্ঠীর মো. আলাউদ্দিন বলেন, ‘আমাদের লোকদের সবসময় তারা মারধর করত। এর জেরে আজ (গতকাল) এ ঘটনা ঘটে। বাজারে আমাদের ২০টি দোকান লুটপাট করে কয়েক কোটি টাকার মালামাল নিয়ে গেছে।’

মোল্লা গোষ্ঠীর পক্ষের মোতাহার হোসেন বলেন, ‘আমাদের ওপর মিথ্যা অভিযোগ দিয়ে অতর্কিত হামলা করে আলাউদ্দিনের লোকজন। এর মধ্যে সোহরাবকে টেটা দিয়ে আঘাত করে মেরে ফেলে। আরও দুজন মৃত্যুরপথযাত্রী।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শানিহা নাসরিন বলেন, সংঘর্ষে একজেনর মৃত্যুর খবরের পর লুটপাটের ঘটনা শুনেছি। আমি সেনা বাহিনী মোতায়েনের বিষয়ে কথা বলেছি।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা