× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ

দুই পক্ষের বিরোধে উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ২২:১৭ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৫ ২২:২৭ পিএম

দুই পক্ষের বিরোধে উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে শনিবার অনুষ্ঠেয় সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দল ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

বাজিতপুরের নাজিম উদ্দিন ভূঁইয়া মাঠে অনুষ্ঠেয় সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রধান অতিথি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাজিতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সম্মেলন স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ২০১৫ সালে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মঞ্জুর মৃত্যুর পর শেখ মজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক করে গঠিত কমিটি দীর্ঘদিন পূর্ণাঙ্গ না হওয়ায় দলের একটি অংশ ক্ষুব্ধ। ওই অংশের নেতারা কমিটি ভেঙে নতুন সম্মেলনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের অভিযোগ, তৃণমূলের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামীপন্থি সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন আয়োজনের ষড়যন্ত্র চলছে। তাই তারা গত ২ জুলাই একটি জনসভা করে সম্মেলন প্রতিহতের ঘোষণা দেন। জনসভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সম্মেলনে কেউ অংশ নিতে এলে তাকে ফিরিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা