× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুগঞ্জে তিন চীনা নাগরিকসহ ৬ জনের জেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ২২:০৩ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৫ ২২:০৩ পিএম

আশুগঞ্জে তিন চীনা নাগরিকসহ ৬ জনের জেল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয় জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেনÑ চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং, ঝু শিংলিয়া, সান বেনহুয়া, বাংলাদেশি নাগরিক ইফতেয়ার সিকদার, সোহাগ মিয়া ও দিদার। তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

উপজেলার সোনারামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে সিসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। সেখান থেকে সিসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সেই কারখানায় সিসা গলানোতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছিল। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা