× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ২১:৪৮ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৫ ২২:০৬ পিএম

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহান আলী ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, সিয়াম ও সোহান স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। তাদের দুজনের বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। গত বৃহস্পতিবার ছুটিতে তারা বাড়িতে আসে। শুক্রবার সকালে খেলতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে যায় দুই শিশু। পরবর্তীতে স্বজনরা তাদের খোঁজ না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন। এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা