× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতপুরে গৃহবধূর লাশ কবর দিতে দেয়নি পুলিশ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ২১:২১ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৫ ২২:০৯ পিএম

দৌলতপুরে গৃহবধূর লাশ কবর দিতে দেয়নি পুলিশ

কুষ্টিয়া দৌলতপুরে শিলা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ আত্মীয়স্বজনরা কবরস্থানে নেওয়ার সময় তা আটকে দেয় পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকালে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের সন্দেহ গৃহবধূর মৃত্যুর আসল কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। গৃহবধূকে শ্বশুরবাড়িতে পুড়িয়ে হত্যার অভিযোগের ব্যাপারে স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ। শিলা মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালি মোড় এলাকার আমিরুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও আত্মীয় স্বজনরা বলেন, দুই বছর আগে দৌলতপুর উপজেলার শেরপুর সেনপাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে শিলার বিয়ে হয়। আলামিন পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি। তিন মাস আগে এই দম্পতির একটি সন্তানও হয়। কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে জানানো হয়, শিলা শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

এরপর কুষ্টিয়া থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী আলামিন শিলাকে বাবার বাড়িতে রেখেই চলে যান। রাতে শ্বাসকষ্ট উঠলে পরিবারের লোকজন তাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বাড়িতে ফিরে আসার পরে তিনি গতকাল ভোরে মারা যান।

মৃতের দুলাভাই আশরাফুল ইসলাম বলেন, গত ২৯ জুন ঘটনাটি ঘটে। শ্বশুরবাড়ির লোকজন আমাদের বলেছিল শিলা আত্মহত্যার চেষ্টা করেছে। তারাই চিকিৎসা করাচ্ছিল। কিন্তু শিলা মারা যাওয়ার আগে আমাকে বলেছে, শ্বশুরবাড়ির লোকজন তার শরীরে বিষাক্ত তারপিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে সে কারও নাম বলেনি। তাই পরিবারের লোকজন বিষয়টি জানতে চায়নি, তাই আমিও আর কাউকে বলিনি।

আশরাফুল ইসলাম আরও বলেন, আজ (গতকাল) সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে শিলার দাফন করার কথা ছিল। কিন্তু বাড়ি থেকে লাশ কবরস্থানে নেওয়ার পথে পৌনে ১০টার দিকে পুলিশ লাশটি আটকে দেয়। হত্যার অভিযোগের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদের বিষয়টি জানাই।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, আসল ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছেÑ এমন সন্দেহের ভিত্তিতে পুলিশ লাশ কবরস্থানে নেওয়ায় বাধা দেয় এবং পরিবারের সঙ্গে কথা বলে। শোনা যাচ্ছে, মৃতের দুলাভাই বলছে, মেয়েটি মারা যাওয়ার আগে তাকে বলেছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মৃতের শরীরের ওপরের অংশটুকু পুড়ে গেছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি আরও জানান, মেয়েটির বাবা ও স্বামীর পরিবার একে অন্যের আত্মীয়। ঘটনাস্থল দৌলতপুর হওয়ায় ওই থানার ওসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা