× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিতে হাইব্রিডদের ঠাঁই নেই : আযম খান

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ২১:১৫ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৫ ২২:১১ পিএম

বিএনপিতে হাইব্রিডদের ঠাঁই নেই : আযম খান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাইব্রিডদের কারণে বাংলাদেশ অগ্রগতির পথ থেকে সরে গেছে। হাইব্রিডরা বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। এরা দেশের মানুষের ভোগান্তির কারণ হয়েছে। বিএনপি হাইব্রিডদের ব্যাপারে অত্যন্ত সচেতন। কোনো হাইব্রিডের বিএনপিতে জায়গা পাবে না।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার, হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ভজন কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন প্রমুখ।

আহমেদ আযম খান বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল জনগণের সাড়া না পেয়ে নানা ছুতোয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। কেউ পিআর পদ্ধতির কথা বলছে, কেউ বিচার-সংস্কারের কথা তুলে নির্বাচনি প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে। কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া মানেই দেশের অগ্রযাত্রা, শিল্পায়ন ও সমৃদ্ধিকে পিছিয়ে দেওয়া। তাই রাজনৈতিক নেতাদের বলবো, রাজনৈতিক মাঠে আসুন, এবার যদি আপনাদের জনগণ সাড়া না দেয়, ভবিষ্যতে আপনাদের জনগণ সাড়া দিতে পারে। তাই বলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া যাবে না। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে তাদের প্রয়োজনে সহযোগিতা করার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা