× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ২০:৫০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার কাজ শুরু হবে। আপাতত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করবে। এখন খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা