জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ১৮:২৮ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বতী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায়।
শুক্রবার (৪ জুলাই) বেলা ৩টায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া জামালপুর -১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরির্দশনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এই ভাবে নির্বাচনে যেই আসুক তাকে স্বাগত জানানোর কথাও জানান তিনি।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ (বাপেক্স) আয়োজিত এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমসহ প্রমুখ।