× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য নিয়ে খুন মির্জাচর ইউপির চেয়ারম্যান : পুলিশ

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ২০:২৮ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৪:১৪ পিএম

জেলা পুলিশের সংবাদ সম্মেলন। ছবি : প্রবা

জেলা পুলিশের সংবাদ সম্মেলন। ছবি : প্রবা

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। বৃহস্পতিবার রাতে রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলার মির্জারচর ব্যাপারী বাড়ির রাসেল ওরফে এবাদুল্লাহ ও মির্জারচর বিরামপাড়া এলাকার মো. রমজান।

চেয়ারম্যান হত্যা মামলায় এর আগে রায়পুরার শান্তিপুর এলাকার মহরম আলী ও বালুচর এলাকার মো. আব্দুল্লাহ নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, চর এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে হত্যার পরিকল্পনা করে আসামিরা। পরিকল্পনার এক সপ্তাহ পর ৩ ডিসেম্বর বিকালে তাকে গুলি করে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের স্ত্রী মাহফুজা আক্তার ২১ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় রমজানের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি এবং রাসেল ওরফে এবাদুল্লাহর হেফাজত থেকে একটি এক নলা বন্দুক ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশ সুপার আজীম জানান, গ্রেপ্তার রমজানের বিরুদ্ধে ৩টি হত্যাসহ মারামারি ও বিস্ফোরক আইনে রায়পুরা থানায় ৪টি মামলা রয়েছে। রাসেলের বিরুদ্ধে ৪টি হত্যাসহ মারামারি ও বিস্ফোরক আইনে ৫টি মামলা রয়েছে। তারা চেয়ারম্যান মানিক হত্যায় সরাসরি জড়িত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব‍্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা