× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনাম মেডিকেলে চলছে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

সাভার প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১২:৪৯ পিএম

এনাম মেডিকেলে চলছে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে কর্মচারীরা।

কর্মচারীরা বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া যে সব কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়।’

 এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, ‘আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সে সময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, ‘আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা