× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১১:৫০ এএম

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সামরিক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নিহতদের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

জানা যায়, আজ সকালে রুমার দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএ’র গোপন ঘাটিতে সেনাবাহিনীর অভিযানে দু’পক্ষের গুলাগুলিতে কেএনএফের সামরিক শাখা কেএনএ এর দুই সদস্য নিহত হন। এ সময় সেনাবাহিনী তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গোপন ঘাটির আশপাশে কেএনএর আরো সক্রিয় সদস্য অবস্থান করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ চলতি বছরের ১৯ মে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকা রোনিন পাড়া ও পাইক্ষ্যং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছেন।

এদিকে সেনাবাহিনীর তত্বাবধানে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার সুসুং পাড়ায় পালিয়ে যাওয়া ১২২ টি বম পরিবার ফিরে এসেছেন তাদের নিজ আবাসে।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় গত ২ ও ৩ এপ্রিল ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা থাকায় পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা