× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরায় ইউনিয়ন পরিষদে ব্যবসায়ী খুন

নরসিংদী ও রায়পুরা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ২১:১০ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৫ ২১:১৯ পিএম

রায়পুরায় ইউনিয়ন পরিষদে ব্যবসায়ী খুন

নরসিংদীর রায়পুরায় লাইসেন্স নবায়ন করতে গিয়ে পরিষদের রুমে খুন হয়েছেন শাহিন আলম (৩৮) নামে এক ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক শামীম মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত শাহিন আলম উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানেটারি পণ্য ও পাইপের ব্যবসা করতেন।

অন্যদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবকের নাম শামীম মিয়া। তিনি আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকার পূর্বপাড়া এলাকার জালু মিয়ার ছেলে। শামীম একজন মাদকাসক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে শাহিন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে ইউনিয়ন পরিষদে যান। কার্যালয়ের মধ্যে দাঁড়িয়ে ট্রেড লাইসেন্সের কাগজ প্রস্তুত করছিলেন তিনি। ওই সময় হঠাৎ করে বারান্দা থেকে দা হাতে কার্যালয়ের মধ্যে আসেন শামীম। এ সময় কোনো উস্কানি ছাড়াই অতর্কিতভাবে শাহীনের মাথায় পর পর দুটি কোপ দেন তিনি। উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় শাহিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মতিন বলেন, বিকালে শাহিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করলে তাকে মৃত পাওয়া যায়। তার মাথায় দুইটি কোপের আঘাত পেয়েছি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ হত্যার পেছনে পূর্বপরিকল্পনা বা অন্য কোনো কারণ আছে কি নাÑ তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা