× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্যাথলজি ল্যাবের উদ্বোধন

রংপুর অফিস

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ২০:০৮ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৫ ২০:২৭ পিএম

রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্যাথলজি ল্যাবের উদ্বোধন

রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা ও শিশুদের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে প্যাথলজি ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে এ ল্যাবের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. সুলতান আহমেদ, ডা. সোহেল হাবীব, ডা. রফিকুল ইসলাম তালুকদার, জেলা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. নাসির আহমেদ, ডা. আনম মোস্তফা কামাল মজুমদার, সহকারী পরিচালক শাহ মো. নূর প্রমুখ।

এ সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমেদ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। কৈকার অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে ‘জননী প্রকল্প’-এর আওতায় চালু হওয়া এ ল্যাবটিতে বিনামূল্যে হিমোগ্লোবিন, রক্তপরীক্ষা, ব্লাড সুগার, প্রস্রাব পরীক্ষা, প্রেগনেন্সি টেস্টসহ মা ও শিশু স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।

মহাপরিচালক ডা. আশরাফী আহমেদ বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতায় আজকের এই প্যাথলজি ল্যাব উদ্বোধন করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে মা ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনা। রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বর্তমানে স্বাভাবিক প্রসবের পাশাপাশি সিজারিয়ানেরও ব্যবস্থা রয়েছে। জেলার প্রতিটি কেন্দ্রে সেবার মান উন্নয়নে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা