× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১৯:১৬ পিএম

চুয়াডাঙ্গায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ৩২ বছরের ইব্রাহিম বাবু চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদরাসা পাড়ার নুরুল ইসলামের ছেলে।

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নের নাজমুল হাসান বলেন, ‘যোগাযোগ করা হলে ৩২ বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমার দাবি করেছেন, দুপুরে কয়েকজন বাংলাদেশি স্বর্ণ পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কোন বাংলাদেশি নিহত হয়েছে কিনা সেটি বিএসএফ নিশ্চিত করেনি। আবার কোন বাংলাদেশি মিসিং হয়েছে কিনা স্থানীয় বিজিবি ক্যাম্পে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি।  তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা