× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে বাবুই ছানা নিধনে প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠি সংবাদদাতা

প্রকাশ : ৩০ জুন ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ৩০ জুন ২০২৫ ২১:০২ পিএম

ঝালকাঠিতে বাবুই ছানা নিধনে প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে তালগাছ কেটে পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মোবারেক ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি একই এলাকার মৃত মোসলেম আলী ফকিরের ছেলে। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ।

স্থানীয়দের অভিযোগ রয়েছে, গত শুক্রবার সকালে পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখা-প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা, যার প্রত্যেকটিতে ডিম ও ছানা ছিল। গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও অধিকাংশ বাসার পাখির আর রক্ষা হয়নি। 

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদুর রহমান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগের তিন ঘণ্টার মধ্যে মোবারেক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ঝালকাঠির সদরের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুলিশ প্রশাসনের এমন দ্রুত ও সাহসী পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা