× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেন ১২ শিক্ষার্থী

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২১:১৯ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২১:৫৬ পিএম

জামালপুরে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেন ১২ শিক্ষার্থী

অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিলেন জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী। প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা কাটিয়ে তারা রবিবার (২৮ জুন) এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। 

জানা যায়, চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল প্রতিষ্ঠানটির ১৭ শিক্ষার্থীর।

কিন্তু গত বৃহস্পতিবার সকালে কলেজে গিয়ে তারা জানতে পারেন, তাদের প্রবেশপত্র প্রস্তুত হয়নি। শিক্ষার্থীরা তখন কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের দুরবস্থার খবর গণমাধ্যমে উঠে আসে এবং তা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মহলে আলোড়ন তোলে।

পরদিন গত শুক্রবার ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি তদন্ত কমিটি পাঠায়। তদন্ত শেষে বোর্ড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত শিক্ষার্থীদের ফরম পূরণ ও প্রবেশপত্র ইস্যুর কার্যক্রম সম্পন্ন করে।

গত শনিবার রাত ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়। এর ফলে অনিশ্চয়তা কাটিয়ে তারা গতকাল পরীক্ষায় অংশ নেন। প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বলেন, বোর্ডের সহায়তায় ১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। এটাই বড় বিষয়। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও বলেন, প্রথমে ১৭ শিক্ষার্থীর বিষয়টি জানানো হলেও প্রকৃতপক্ষে ১২ শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য ও ফরম পূরণ নিশ্চিত করা হয়। এদেরকেই প্রবেশপত্র সরবরাহ করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করাই আমাদের অগ্রাধিকার। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমরা সদা সচেষ্ট। নিয়মের মধ্যে থেকেই সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। এ ঘটনায় অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুত সময়ে সমস্যার সমাধান করায় বোর্ড ও কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা