× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বছর পর টুঙ্গিপাড়ায় বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের উচ্ছ্বাস

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১৯:৫৫ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২২:০৩ পিএম

১৭ বছর পর টুঙ্গিপাড়ায় বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের উচ্ছ্বাস

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।

দীর্ঘ ১৭ বছর পর রবিবার (২৯ জুন) আয়োজিত এই সম্মেলনে নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে দলকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, বিভিন্ন ষড়যন্ত্রের মুখে সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বিএনপির টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর সম্মেলন ৩০ জুন (আজ) অনুষ্ঠিত হবে, যেখানে দলের কেন্দ্রীয় বরেণ্য নেতারা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এসএম জিলানী আরও জানান, গত ১৭ বছর ধরে দলকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্রের মুখে পড়েছে বিএনপি। তবে বর্তমানে প্রশাসনকে অবহিত করে সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, কিছু মহল এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তবে বিএনপি গণতন্ত্রের পথে অটল রয়েছে। এই সম্মেলনকে সফল করতে উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে সভা সমাবেশ শেষ করেছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশরুর হোসেন, সেলিমুজ্জামান সেলিমসহ অন্য কেন্দ্রীয় নেতারাও অংশগ্রহণ করবেন।

টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের জন্য ইতোমধ্যে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কের পাশে অস্থায়ী প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডে সভা-সমাবেশ সম্পন্ন হয়েছে।

এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল বশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাসির, শেখ শামসুল হক, পৌর বিএনপির সদস্য সচিব এমদাদ হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা