× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণ নয়, ক্ষতিপূরণ চাই দাবিতে চাটমোহরে সাইকেল র‌্যালি

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১৯:৩৯ পিএম

আপডেট : ২৮ জুন ২০২৫ ২০:৩২ পিএম

ঋণ নয়, ক্ষতিপূরণ চাই দাবিতে চাটমোহরে সাইকেল র‌্যালি

ঋণ নয়, জলবায়ু ক্ষতিপূরণ চাইÑ এই দাবিতে এবং চলনবিল রক্ষার আহ্বান জানিয়ে পাবনার চাটমোহরে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সংগঠনের সহযোগিতায় এবং ‘চলনবিল রক্ষায় আমরা’র আয়োজনে র‌্যালিটি চাটমোহর উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘চলনবিল রক্ষায় আমরা’ সংগঠনের আহ্বায়ক ও সাংবাদিক হেলালুর রহমান জুয়েল। বক্তব্য দেন চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, সংগঠনের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু, যুগান্তরের প্রতিনিধি পবিত্র তালুকদার, সমকালের প্রতিনিধি শামীম হাসান মিলন, নয়াদিগন্তের প্রতিনিধি নুরুল ইসলাম এবং সাংবাদিক বকুল রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা পেতে বিশ্ব সম্প্রদায়কে আরও দায়বদ্ধ হতে হবে। উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণ নয়, জলবায়ু ক্ষতিপূরণ দাবি করতে হবে। সেই সঙ্গে দেশীয় সম্পদ ও পরিবেশ রক্ষায় স্থানীয়ভাবে আন্দোলন জোরদার করতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা