× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুন পোহাতে গিয়ে কিশোরী দগ্ধ

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৬:১৫ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শীতের তীব্রতা থেকে মুক্তি পেতে আগুন পোহাতে গিয়ে বাকপ্রতিবন্ধী এক কিশোরী দগ্ধ হয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালা বামুনিয়া গ্রামে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ কিশোরী সাবরিনা খাতুন ওই গ্রামের দিনমজুর জামিরুল ইসলামের মেয়ে।

জামিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে পাশের বাড়ির অন্যদের সঙ্গে  খড়ে লাগানো আগুন পোহাতে যায় সাবরিনা। এ সময় খড় থেকে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। অবস্থা দেখে সবাই সরে গেলেও সাবরিনার কাপড়ে আগুন লেগে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বিছানা না থাকায় বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের নার্স তাহেরা আকতার বলেন, ‘মেয়েটি অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আমরা তাকে চিকিৎসা দিচ্ছি।’

গাইবান্ধা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সেলিম বলেন, ‘আগুনে পুড়ে গেছে মেয়েটির শরীর। আমরা চেষ্টা করছি তাকে সুস্থ করে তোলার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা