× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস-ট্রাক সংঘর্ষ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ০৮:৩৭ এএম

আপডেট : ২৮ জুন ২০২৫ ০৯:২৩ এএম

বাস-ট্রাক সংঘর্ষ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শনিবার (২৭ জুন) রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান, একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডাক্তার জালাল। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা গেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার হালিম ও বাসের হেলপার হাসিব।

এছাড়া ১৫ জনকে যাত্রী আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছে বলে জানান হাইওয়ে পুলিশ।

জানা গেছে, হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া হতে ঢাকার সোরহারর্দী উদ্যানে জনসভায় যাচ্ছিল। এক্সপ্রেসেওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা