নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২১:০৬ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫ ২১:১৮ পিএম
নড়াইলের এসএম সুলতান শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক শিল্পী সমীর মজুমদার অকাল প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে ও জেলা প্রাশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় শিশুস্বর্গ অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএম সুলতান ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন সিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, এসএম সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী। আয়োজনের শুরুতেই প্রয়াত শিল্পীর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে স্মরণসভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবিএম মনোয়ারুল আলম, জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী, খুলনা আর্ট কলেজের সাবেক শিক্ষক চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, সাংবাদিক অ্যাড. আলমগীর সিদ্দিকী, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য আবু হানিফ, চিত্রশিল্পী বলদেব অধিকারী, শিল্পী গৌতম কুমার বিশ্বাস, শিল্পী উজ্জল খান, স্থপতি বিধান কুমার সাহা, পরশ ইসলাম, সুলতান কমপ্লেক্সের সহকারী কিউরেটর মেহেদী হাসান রানাসহ শিশুস্বর্গের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।