× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৫ ২১:২৫ পিএম

বরিশালে সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১৭ বছর ধরে উন্নয়নবঞ্চিত বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের বাসিন্দারা সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের পর পশ্চিম বগুড়া জিয়া সড়কের বাইতুল মদিনা জামে মসজিদের সামনে এ কর্মসূচি হয়।

এর আগে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি করে। এলাকাবাসীর দাবি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামের এ সড়ক সংস্কার নিয়ে অতীতে অবহেলা করা হয়েছে। তাই দ্রুত সড়ক ও ড্রেন সংস্কার করে জনসাধারণের ভোগান্তি লাঘবের দাবি জানান তারা।

এসম বক্তৃতা দেন, সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য আ.ন.ম. সাইফুল আহসান আজিম, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম তালুকদার, স্থানীয় বাসিন্দা সৈয়দ আশরাফ আলী, জায়েদ হোসেন, হারুন, নুরুজ্জামান, মামুন, মজিবর রহমান, শানু, হানিফ প্রমুখ।

বক্তারা বলেন, নথুল্লাবাদ ব্রিজ থেকে নবগ্রাম রোড পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন হাজারো বাসিন্দা চলাচল করে। সংস্কার না হওয়ায় বছরের পর বছর ধরে রাস্তায় গর্ত হয়ে আছে। নেই ড্রেনেজ ব্যবস্থা। এ কারণে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। চলতি বর্ষায় এ দুর্ভোগ আরও বেড়েছে। সড়কটি নির্মাণের সময় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মরণে সড়কটির নামকরণ করা হয় ‘শহীদ জিয়া সড়ক’। কিন্তু এরপর থেকেই এই সড়ক উপেক্ষিত থেকে যায়। গত ১৭ বছরে বেশ কয়েকবার জনপ্রতিনিধি বদলালেও এই সড়কের উন্নয়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এমনকি এই সময়ের মধ্যে বরাদ্দ আসার খবর শোনা গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা