× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশুর নদীতে এক কার্গোর ধাক্কায় ডুবলো আরেক কার্গো জাহাজ

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৫ ১৩:১৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

মোংলা বন্দরের পশুর নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশু নদীর ত্রিমোহনা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি মিজান-০১ এর চালক শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে এ্যাংকর করা অবস্থায় ছিল। শুক্রবার ভোর ৬টার দিকে এমভি কে আলম গুলশান-০২ নামক লাইটার কার্গো জাহাজ তাদের এ্যাংকর করে থাকা জাহাজটির উপর উঠিয়ে দেয়। এতে তাদের কার্গো জাহাজটি ডুবে যায়। 

তিনি আরও জানান, জাহাজটিতে ৯১৪ টন ফ্লাইঅ্যাশ ছিল। ভারতের কলকাতার ভেন্ডেল থেকে এ কাঁচামাল নিয়ে আসে জাহাজটি। ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথে যাত্রাবিরতিকালে মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

শওকত বলেন, লাইটার জাহাজের ধাক্কায় তাদের কার্গো জাহাজের পাশ ও তলা ফেটে গেছে। জাহাজে থাকা ১০জন স্টাফই সাঁতরে নিরাপদে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, কার্গো জাহাজ ডুবে গেলেও বন্দর চ্যানেল সুরক্ষিত রয়েছে। চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা