× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২১:৩৬ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:৪২ পিএম

দিনাজপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই

দিনাজপুরের বিরল উপজেলায় প্রকাশ্যে মাথায় অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ জুন) দুপুরে দিনাজপুর-বিরল সড়কের মুরাদপুর (মহাজনবাড়ি রেস্টুরেন্ট) সংলগ্ন কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মঈনুল হোসেন। তিনি বিরল উপজেলার পাকুড়া গ্রামের বাসিন্দা। ব্যবসায়ী মঈনুল হোসেন বলেন, ‌‌ছিনতাইকারীরা দ্রুত পেছন দিক থেকে মোটরসাইকেলে এসে আমার পথ রোধ করে টাকার ব্যাগটি চায়। এ সময় ব্যাগ দিতে অস্বীকার করলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর পৌনে ২টায় ধান, চাল ও ভুট্টা ব্যবসায়ী মঈনুল হোসেন উপজেলার এনআরবিসি ব্যাংক থেকে ৩৪ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। পথে মহাজনবাড়ির অদূরে বিরল বানিয়াপাড়া এলাকায় তিনটি মোটরসাইকেলে এসে কয়েকজন ছিনতাইকারী তার পথ রোধ করেন। এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় চিৎকার করলে ছিনতাইকারীর পালিয়ে যান।

ওসি আব্দুস সবুর বলেন, ব্যবসায়ী মঈনুল হোসেনের মৌখিক অভিযোগ শুনেছি। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা