× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব পরিবেশ দিবসে কক্সবাজার সৈকত পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:৪৫ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:০৫ পিএম

বিশ্ব পরিবেশ দিবসে কক্সবাজার সৈকত পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে সেভ দ্য চিলড্রেন, কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার পৌরসভা ও কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সৈকত পরিচ্ছন্নতা অভিযান। কক্সবাজারের লাবণী পয়েন্টে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করা।

বুধবার (২৫ জুন) দিনব্যাপী চলা এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ।

এ সময় তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের নাগরিক দায়িত্বের স্মারক। পরিবেশকে বাঁচাতে হলে এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিটি মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই কর্মসূচি আমাদের মনে করিয়ে দেয় যে, পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব। 

অভিযানে ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক আব্দুল মুকিত বলেন, কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। এই ধরনের অভিযান আরও সাফল্যমণ্ডিত হবে যদি আমরা পর্যটকদের সৈকত পরিচ্ছন্ন রাখার ব্যাপারে উৎসাহিত করি। আমাদের সবার দায়িত্ব এর সৌন্দর্য রক্ষা করা, যাতে আগামী প্রজন্মও এর প্রাকৃতিক ঐশ্বর্য উপভোগ করতে পারে।

সেভ দ্য চিলড্রেনের এরিয়া ডিরেক্টর গোলাম মোস্তফা বলেন, আজকের শিশুরা আগামী দিনের পরিবেশ রক্ষার কাণ্ডারি। তাদের পাশে থেকে আমরা যদি পরিবেশগত সচেতনতা তৈরি করতে পারি, তবে একটি টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব। এ ছাড়াও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিবেশকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এই সময় পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, স্কাউট সদস্য, স্থানীয় বাসিন্দা ও পর্যটক, যারা লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত সমুদ্রসৈকতকে প্লাস্টিক ও বর্জ্যমুক্ত করতে একসঙ্গে কাজ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা