× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর ও সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

যশোর ও সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:৩৯ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:০৮ পিএম

যশোর ও সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা যশোর ও সাতক্ষীরায় পৃথক অভিযানে মোট ১১টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ১.১ কেজি এবং যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।

প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনেÑ

যশোর : যশোরের ঝুমঝুমপুর এলাকায় পাচারের সময় অভিযান চালিয়ে ৫টি স্বর্ণের বারসহ ময়নাল মোল্লা (৩৫) নামে এক পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, আটক ময়নাল জুতার সোলের মধ্যে বিশেষভাবে লুকানো স্বর্ণগুলো নিয়ে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জব্দকৃত স্বর্ণের ওজন ৫৮৫.৫৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৭৭ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইলও জব্দ করা হয়। আটক ব্যক্তিকে যশোর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ফলে পাচারকারীরা সীমান্তে এলেই ধরা পড়ছে।

সাতক্ষীরা : সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বারসহ নাসরিন নাহার (৩০) নামে এক নারীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। তিনি জানান, বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবেÑ এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার শাহীন আহম্মেদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নাসরিন নামে এক নারীকে আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ৫১৭.৮৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার, নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা। আসামিকে থানায় হস্তান্তরের এবং জব্দকৃত স্বর্ণ ও অর্থ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা