× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগাতিপাড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:০৮ পিএম

বাগাতিপাড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে পৌর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

ঘোষিত বাজেটে উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮ হাজার টাকা এবং রাজস্ব খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৭৪৬ টাকা। ফলে দুই খাত মিলিয়ে মোট বাজেটের পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৭৪৬ টাকা, যা আয় ও ব্যয়ে সমানভাবে নির্ধারণ করা হয়েছে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ, বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম, পৌর প্রকৌশলী শহিদুল ইসলাম এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

পৌর প্রশাসক হা-মীম তাবাসসুম প্রভা বলেন, এ বাজেট প্রণয়নে উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে উন্মুক্তভাবে বাজেট উপস্থাপন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা