চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:০৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:৪৩ পিএম
মৃত কৃষক নুর শিকদার
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার টংকাবতী নদী পার হওয়ার সময় ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। টংকাবতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য বশির আলম শরীফ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কৃষকের নাম নুর শিকদার। তিনি মহেশখালীর বাসিন্দা।
স্থানীয়দের বরাতে বশির আলম বলেন, ‘থানা ও পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যরা এলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।’