× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১৫:০৯ পিএম

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে বিমানের সবকটি ফ্লাইট ছেড়ে গেছে। এমনকি মধ্যপ্রাচ্যগামী বিমানের শিডিউল বিপর্যয়ও নেই।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

জনসংযোগ কর্মকর্তা জানান, সোমবার (২৩ জুন) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিজি১২৭ ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি ফ্লাইটটি ঢাকা থেকে বাতিল করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধকে কেন্দ্র করে ফ্লাইটটি বাতিল করা হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক সব শিডিউল ফ্লাইট যথাসময়ে বিমানবন্দর থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা