× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার, জরিমানা পাঁচ লাখ

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ জুন ২০২৫ ২১:১৮ পিএম

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার, জরিমানা পাঁচ লাখ

বগুড়া শহরের রাজাবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা জব্দ করেছে সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে জাহাঙ্গীর স্টোর নামে একটি পাইকারি গুদামে এ অভিযান চালানো হয়।

অভিযানে ওই গুদাম থেকে দারুচিনি, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তকমা ও কিসমিসসহ প্রায় ২ হাজার ৬০০ কেজি মসলা জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা। এসব পণ্য দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় গুদামে সংরক্ষিত ছিল।

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে জাহাঙ্গীর স্টোরকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত মসলাগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় এগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা