× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়লেখা সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন বিএসএফের

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৫ ১৯:০৬ পিএম

বড়লেখা সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন বিএসএফের

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ১৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে (পুশইন) বিএসএফ। তাদের মধ্যে ১২ জন রোহিঙ্গা নাগরিক বলে ভাষ্য স্থানীয়দের।

সোমবার (২৩ জুন) ভোরে উপজেলার বিজিবি লাতু বিওপির আওতাধীন কুমারশাইল সীমান্তের শুন্য রেখা দিয়ে তাদেরকে পুশইন করা হয়। পরে সকালে এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, পরিচয় শনাক্তের পর আটকদের স্থানীয় থানায় সোপর্দ করা হবে।

এ নিয়ে বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গত ২ মাসে বিএসএফ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তিকে পুশইন করেছে বলে জানা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, সোমবার সকাল ৯টার দিকে সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের লোকজন জানান, তাদের গ্রামে বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘোরাফেরা করছেন। কথাবার্তায় কয়েকজনকে রোহিঙ্গা মুসলমান মনে হওয়ায় লোকজন তাদেরকে আটক করে তাকে (ইউপি চেয়ারম্যান) ও স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়। পরিচয় শনাক্তের পর তাদেরকে থানায় সোপর্দ করবে বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এজন্য তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাবিবুর রহমান বিকেলে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিএসএফের পুশইন করা ১৬ জনকে বিজিবি আটক করেছে বলে শুনেছি। তবে বিজিবি এখনও তাদের থানায় সোপর্দ করেনি। করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা