× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল কিশোরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৫ ০৯:২৫ এএম

সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল কিশোরের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক কিশোরের পা উড়ে গেছে। রোববার (২২ জুন) দুপরের দিকে উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আরাফাতুল ইসলাম সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের খুইল্লা মিয়ার ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, জামছড়ি সাপমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাইপণ্য আনতে গিয়েছিল চোরাকারবারি চক্রের সদস্যরা। এ সময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি কিশোর আরফাতুল ইসলামের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পেয়েছি।

প্রসঙ্গত, বিগত সময়েও মিয়ানমার থেকে চোরাই পথে বিভিন্ন পণ্য বাংলাদেশে আনা-নেওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটলেও চোরাকারবারিদের দৌরাত্ম এখনো কমেনি। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা